বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ মাওলানা মাকসুদুর রহমানের জানাজায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এবার ঢাকা বিভাগের ইমাম-খতিবদের প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ সরকারি নিবন্ধন পেল পিরোজপুর উলামা পরিষদ জাভেদ গামিদি সম্পর্কে দারুল উলুম দেওবন্দের ফতোয়া কসম ভঙ্গ করলে কী করবেন, দিতে হবে যে কাফফারা

বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশে পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়ালসহ প্রায় আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

সোমবার বেলা ১১টায় বিমানবন্দরে এপিবিএন কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান এপিবিএনের এডিশনাল এসপি জিয়াউল হক পলাশ।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটের একজন যাত্রী জাহাঙ্গীর গাজী। তাকে সর্বশেষ গেইটে আমরা আটক করি।

জিয়াউল হক বলেন, পরে তাকে চ্যালেঞ্জ করা হয়। প্রথমে তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০ হাজার রিয়ালের মতো পাওয়া যায়। পরে শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা স্ক্যানিংয়ের মাধ্যমে উদ্ধার করি যা তিনি পাচার করার চেষ্টা করছিলেন।

তিনি জানান, বাংলাদেশি টাকার মূল্যমানে সর্বমোট আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

এপিবিএনের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ