শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির কাছে প্রেসক্রিপশন চাইলেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিএনপি অতীতে যে হিংস্র রাজনীতি দেখিয়েছে। এরকম হিংস্রতার রাজনীতি আগে কখনো দেখেনি। তারা হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে।

তথ্যমন্ত্রী লকডাউন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে বলেন, সঠিক প্রেসক্রিপশনটা কি? প্রেসক্রিপশনটা দেন।

আজ সোমবার (২৭ জুলাই) ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, লকডাউনের মধ্যে যদি কেউ ফৌজদারি অপরাধে গ্রেফতার হয় আর সে যদি কোনও দল করে থাকে তাকে কি গ্রেফতার করা যাবে না? বিএনপি ফৌজদারি মামলার আসামির পক্ষ কেন নেন? লকডাউনে গ্রেফতারের সাথে রাজনীতির কোন সংশ্লেষ নেই।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি লকডাউন নিয়ে একেক সময় এক ধরনের কথা বলে। লকডাউন দেওয়ার পর বলে পরিকল্পিত সিদ্ধান্ত না, আবার না দিলে বলে কঠোর লকডাউন দরকার ছিল। তাদের পরিকল্পিত প্রেসক্রিপশনটা কি? বিএনপিকে বলবো প্রেসক্রিপশনটা দেন।

তিনি আরও বলেন, করোনা মহামারিতে একজন মানুষও না খেয়ে মরে নাই। সরকারের ত্রাণ তৎপরতার কারণে মানুষের মধ্যে কোনও হাহাকার নাই। এটা সাময়িক অসুবিধা। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে লকডাউন বাড়বে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ