শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু: একদিনে সর্বোচ্চ ১২৩ জন হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত চব্বিশ ঘণ্টায় অন্তত ১২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এটি এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এর আগে গত শনিবার সর্বোচ্চ ১০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

অধিদপ্তর জানায়, এ বছর মোট এক হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা মাত্র ৫০ জন।

মোট শনাক্তদের মধ্যে চলতি মাসেই শনাক্ত হয় এক হাজার ৪৩০ জন। গত মাসে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।

তবে, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ৪৬৮ জন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং আট জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ