শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য আরও ৪ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস মহামারীর কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরও ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

গতকাল রোববার এ বরাদ্দ দেওয়া হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

করোনাভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দিতে দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে ৮ হাজার ৬৫০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

একই ধরনের সহায়তা দিতে সারাদেশের ১২টি সিটি করপোরেশনের জন্য ৮২৫ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বরাদ্দের শর্তানুযায়ী বরাদ্দ দেওয়া চাল এবং নগদ টাকা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাসের মহামারীর পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকসহ কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে।

উল্লেখ্য, একই কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় গত ৪ জুলাই সারাদেশে ১১ কোটি ৭০ লাখ টাকা এবং ২৩ হাজার ৬৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ