বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ মাওলানা মাকসুদুর রহমানের জানাজায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এবার ঢাকা বিভাগের ইমাম-খতিবদের প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ সরকারি নিবন্ধন পেল পিরোজপুর উলামা পরিষদ জাভেদ গামিদি সম্পর্কে দারুল উলুম দেওবন্দের ফতোয়া কসম ভঙ্গ করলে কী করবেন, দিতে হবে যে কাফফারা

আজ থেকে সীমিত পরিসরে চালু বিআরটিএ’র সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীমিত পরিসরে আজ সোমবার থেকে সেবা কার্যক্রম চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (২৫ জুলাই) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২৬ জুলাই থেকে শুধু জরুরি প্রয়োজন বিবেচনায় বিআরটিএ’র বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন, অস্থায়ী মোটরযান চালনার অনুমতি পত্রের মেয়াদ, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদপ্রাপ্তি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ চালু থাকবে। এছাড়া লকডাউন চলাকালে বিআরটিএ’র মাধ্যমে মোটরযানের কর ও ফি আদায় করতে অনলাইন ব্যাংকিং চালু রয়েছে।

এতে আরও বলা হয়, বিআরটিএ’র অন্যান্য সেবা কার্যক্রম যেমন- সব পেন্ডিং কাজ নিষ্পত্তি, মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বৈধ আবেদনপত্র গ্রহণ, রুট পারমিট নবায়নের বৈধ আবেদনপত্র গ্রহণ, লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কমিটেন্সি টেস্ট বোর্ডের পরীক্ষা গ্রহণ, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের বায়োমেট্রিক গ্রহণ, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য মোটরযান মালিকের বায়োমেট্রিক গ্রহণ, মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন ইত্যাদি পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ