শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

রিমান্ড শেষে কারাগারে মাওলানা মাহমুদ হাসান গুনবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা মাহমুদ হাসান গুনবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আজ রোববার (২৫ জুলাই) শাহআলী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (২৪ জুলাই) মাওলানা মাহমুদ হাসান গুনবীকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলায় তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক মাসুদ রানা। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (১৭ জুলাই) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ১৫ জুলাই রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ-সংলগ্ন এলাকা থেকে মাওলানা মাহমুদ হাসান গুনবীকে গ্রেফতার করে র‍্যাব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ