শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন

চীনে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের জিলিন প্রদেশের একটি গুদামে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ১২ জন। খবর এএপপি’র।

শনিবার (২৪ জুলাই) বিকেলে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশটির শহর চাংচুনের একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর সদস্যরা। কয়েক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

গুরুতর দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে কর্তৃপক্ষ তদন্তে নেমেছে।

উল্লেখ্য, এর আগে গত জুন মাসে চীনে একটি মার্সাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে ১৮ জন নিহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ