শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদের দিনে রহমতের বৃষ্টিতে সিক্ত হতে পারেন দেশবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বুধবার সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদের দিনে রহমতের বৃষ্টিতে ভিজতে হতে পারে দেশবাসীকে। ঈদের দিন ঢাকাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঈদুল আজহায় ঈদ নামাজের পর মুসল্লিরা পশু কোরবানির প্রস্তুতি নিতে শুরু করেন। বৃষ্টি হলে সেটি বড় ভাবনাই তৈরি করে সবার মনে।

এবারের ঈদের দিন একটু বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বুধবার ঈদের দিন ঢাকা, খুলনা ও বরিশালে কম বৃষ্টি হতে পারে এবং সিলেট, রাজশাহী, রংপুরসহ অন্যত্র মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

দেশে করোনাভাইরাস মহামারীর উচ্চ সংক্রমণের মধ্যে দ্বিতীয়বার উদযাপন হতে যাচ্ছে কোরবানি ঈদ।

ঈদের আগের দিন অর্থাৎ মঙ্গলবারও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ