শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বয়স ৩০ হলেই পাওয়া যাবে টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ভ্যাকসিন কমিটির নির্দেশে টিকা নেওয়ার বয়স কমিয়ে ৩০ বছর করা হয়েছে। এর আগে, টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ছিল ৩৫ বছর। কমিটি বলছে, নতুন নির্দেশনায় ৩০ বছর বা তার বেশি বয়সীরা আজ থেকে করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।

আজ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক বিষয়টি গণমাধ্যমে নিছ্তি করেন। তিনি বলেন, ‘জাতীয় ভ্যাকসিন কমিটির নির্দেশে আজই টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স কমিয়ে দেওয়া হয়েছে।’

যদিও সরকার সর্বনিম্ন বয়স ৩৫ থেকে ৩০ করা বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে, টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনে ঢুকে দেখা গেছে যে ৩০ বছর বা তার চেয়ে বেশি বয়সীরা করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ