শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনা রোধে আরবের চার দেশে ঈদের জামাত বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে পবিত্র ঈদুল আজহার নামাজ বাতিল ঘোষণা করেছে চার আরব রাষ্ট্র মরিতানিয়া, মরোক্কো, ওমান এবং তিউনিসিয়া। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশগুলোর সরকার।

প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ রোধে অন্য আরব দেশ, বিশেষ করে মিশর, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান নামাজের সময় সীমাবদ্ধ করে দিয়েছে। পাশাপাশি খোলা ময়দানে খুতবা পাঠসহ সতর্কতামূলক ব্যবস্থাপনায় ঈদের নামাজ আদায় করবে।

এছাড়া আলজেরিয়া, ফিলিস্তিন, লিবিয়া এবং জিবুতিতেও ঈদের নামাজ আদায় হবে। অন্যদিকে, বাহরাইন জানিয়েছে, তারা মসজিদের ভেতর নির্দিষ্ট সংখ্যক মুসল্লির উপস্থিতিতে নামাজ আদায়ের অনুমতি দেবে।

এর বাহিরে সিরিয়া, সোমালিয়া, সুদান, লেবানন, ইয়েমেন এবং কোমোরোস তাদের সিদ্ধান্তের কথা এখনো জানায়নি। আগামীকাল মঙ্গলবার (২০ জুলাই) আরব বিশ্বসহ অনেক দেশেই মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ উপমহাদেশে ঈদ অনুষ্ঠিত হবে পরদিন বুধবার। সূত্র: আনাদোলু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ