শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসরায়েলি সফটওয়্যারে বিশ্বজুড়ে রাজনীতিবিদ, সাংবাদিক, অ্যাক্টিভিষ্টদের ওপর নজরদারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি একটি কোম্পানির সফটওয়্যারের মাধ্যমে বিশেবর রাজনীতিবিদ, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের ওপর নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গার্ডিয়ান পোসট ও অন্য ১৫টি মিডিয়া আউটলেট এই খবর প্রকাশ করেছে বলে আল জাজিরা জানিয়েছে।

খবরে বলা হয়, ইসরাইলি নজরদারি কোম্পানি এসএসও গ্রুপের বিক্রি করা প্যাগাসাস সফটওয়ার ব্যবহার করে কর্তৃত্ববাদী সরকারগুলো এই নজরদারি চালিয়েছে।

গার্ডিয়ানে প্রকাশিত খবর অনুযায়ী, ফাঁস হওা ৫০ হাজারের বেশি টেলিফোন নম্বরগুলোর প্রতি ২০১৬ সাল থেকে ইসরাইলি প্রতিষ্ঠানটির আগ্রহ ছিল। তবে কেবল ওই নম্বরগুলোই হ্যাক হয়েছে, তা সম্ভবত নয়।

ফাঁস হওয়া একটি ডেটাবেইসে এই ফোন নম্বরগুলো প্রথমে পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদ মাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’।

ইসরাইলি প্রতিষ্ঠান এসএসও গ্রুপ পেগাসাস নামে এই ম্যালয়্যার তৈরি করেছে, যা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচার করতে যেমন সক্ষম, তেমনি কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোন চালুও রাখতে পারে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আরব রাজপরিবারের সদস্য, কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছাড়াও অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী নির্বাহীর নামও রয়েছে তালিকায়।

এছাড়া এএফপি, ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, ফ্রান্স ২৪, রেডিও ফ্রি ইউরোপ, মিডিয়াপার্ট, এল প্যাইস, এপি, লা মদেঁ, ব্লুমবার্গ, ইকোনমিস্ট, রয়টার্স ও ভয়েজ অব আমেরিকার মতো মিডিয়ার সাংবাদিকদের ফোনে আঁড়িপাতা হয়েছিল বলে খবরে প্রকাশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ