শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুসলিম নারীদের অনলাইনে বিক্রির বিজ্ঞাপন, এক সপ্তাহ পরও গ্রেফতার নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুসলিম নারী মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের বিজ্ঞাপন দিয়ে বিক্রির জন্য ভুয়া নিলামে তোলা হয়েছিল। গত কয়েক সপ্তাহ আগে বিক্রির জন্য অনলাইনে একটি অ্যাপে নিলামে তোলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি।

তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবি এবং তথ্য সংগ্রহ করে একটি চক্র মুসলিম নারীদের নিলামে তুলে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। এর মাধ্যমে ক্রমবর্ধমান ইসলামভীতির চিত্র তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন ওই অ্যাপে যাদের ছবি দেয়া হয়েছে ওই নারীরা। পুলিশও এখন পর্যন্ত মুসলিম নারীদের নিলামে তোলা ওই অ্যাকাউন্টধারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।

‘সুল্লি ডিল অব দ্য ডে’ নামের উন্মুক্ত সফটওয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে গিটহাবে গত কয়েক সপ্তাহে ভারতের ৮০ জনের বেশি মুসলিম নারী মানবাধিকার কর্মী ও সাংবাদিকের ছবি আপলোড করা হয়েছে। ভারতে মুসলিম নারীদের প্রতি অবমাননাকর গালি হিসেবে ‘সুল্লি’ শব্দটি ব্যবহার করা হয়।

দিল্লি-ভিত্তিক আইনজীবী খাদিজা খান বলেন,পুলিশের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং খুব শিগগিরই। পুলিশ সহজেই আইপি অ্যাড্রেসগুলো সনাক্ত করতে এবং ওই ব্যক্তিদের ট্র্যাক করতে পারে। তিনি আরো বলেছেন, কর্তৃপক্ষ যদি দৃঢ় হয় তবে তারা অবশ্যই এই ধরনের কাজ বন্ধ ও অভিযুক্তদের গ্রেফতার করতে পারে। আদালতও এ জাতীয় আপত্তিকর বিষয়বস্তু বন্ধ করার এবং অপরাধীদের উপর কঠোর শাস্তি দেয়ার নির্দেশ দেয়ার ক্ষমতা রাখে। এই ঘটনাটি স্পষ্টতই ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ ধারা লঙ্ঘন করেছে।

সূত্র: পুবের কলম

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ