শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিয়ের অনুষ্ঠানে আসাদ বাহিনীর হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ইদলিবে নববিবাহিত এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন অতিথিরা। সেখানেই কামানের গোলা নিক্ষেপ করে আসাদ বাহিনী। এতে শিশুসহ পাঁচজন নিহত হন।

ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার এ তথ্য জানায়। খবর আরব নিউজের।

খবরে বলা হয়, নিহত পাঁচ জনের মধ্যে দুই শিশুও রয়েছে। ইদলিব প্রদেশের ইহসিম শহরে শনিবার এ হামলা চালায় সরকারি বাহিনী। এ প্রদেশ আসাদবিরোধীদের সর্বশেষ বৃহৎ ঘাঁটি।

ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য এএফপিকে বলেন, সদ্য বিয়ে করা এক পুরুষ আত্মীয়কে শুভেচ্ছা জানাতে ঘরে অতিথিরা এসেছিলেন।  এ সময় ঘরে কামানের গোলা নিক্ষেপ করা হয়।

একই দিনে সারজা গ্রামে রকেট হামলা চালায় সরকারপন্থি বাহিনী। এ হামলায় নিহত হয়েছে ছয়জন।

এ নিয়ে শুধু শনিবার সরকারি এবং সরকার সমর্থিত বাহিনীর হামলাই ইদলিবে ১১ জনের প্রাণ গেল।

শপথ নেওয়ার পর হামলা

সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলো ‘দখলে নেওয়ার’ প্রতিশ্রুতি দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো বাশার আল-আসাদ শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর ইহসিমে হামলার ঘটনা ঘটল।

২০১১ সালে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়। এর পর থেকে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণ গেছে এবং বাস্তুচ্যুস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। দেশের বিভিন্ন এলাকা এখনও বিদ্রোহীদের দখলে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইদলিব। বিদ্রোহীদের হাত থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় এ প্রদেশ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ