শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াসম্মতভাবে পাসের আহ্বান ‘রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই হাসিনা হবে’ মহারাষ্ট্রের ‘লাভ জিহাদ’ আইন বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

করোনায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবে সরকার: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার বিশেষ পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের করোনার ক্ষতি পুষিয়ে দেবে। এ লক্ষ্যে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

শনিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১ এর অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ড. দীপু মনি বলেন, করোনা মোকাবেলায় রোটারিসহ দেশের বেসরকারি মানবিক প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সরকার শ্রদ্ধাভরে তাদের এই অবদান স্মরণ করে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য রোটারির ৫০০ ক্লাবের মাধ্যমে ৪২ কোটি টাকা ব্যয়ে যে কমফোর্ট জোন স্থাপন করবে তা শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টিতে ব্যাপক অবদান রাখবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ