রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

করোনায় মারা গেলেন এএসপি হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা রেঞ্জের ডিআইজির ফেসবুক পেইজে জানানো হয়, সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অত্যন্ত বিনয়ী, ভদ্র, সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে পুলিশ বাহিনীতে সুনামের সাথে কাজ করেছেন তিনি। কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে তার জন্ম। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আহসান হাবীব ৩৩তম বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি রাঙ্গামাটি জেলার এপিবিএন এ কর্মরত ছিলেন। ইতোপূর্বে তিনি চাঁদপুর জেলার মতলব সার্কেলে কর্মরত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ