রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

রাজধানীতে শট সার্কিট থেকে আগুন, দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সায়দাবাদে একটি বাসায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে করাতিটোলার ৭৩/২ সাহেব আলীর টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রাজু মিয়া (৬০) শাহজাহান (৫৪) ও জয়নাল আবেদিন (৫৬)।

আলমগীর হোসেন নামে এক ব্যক্তি জানান, সায়দাবাদ করাতিটোলা এলাকায় পাশাপাশি রুমে থাকেন তারা। রাজু ঘড়ি মেরামতের কাজ করেন। আর শাহজাহান জোনাকি পরিবহনের বাসের চালকের সহযোগী এবং জয়নাল ওয়ার্কশপে কাজ করেন। তারা ৩ জন এক রুমে থাকেন। রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে পাশের রুমে গিয়ে আগুন আর প্রচণ্ড ধোঁয়া দেখতে পান তিনি। পরে আগুন নিভিয়ে তাদের ৩ জনকে বের করে হাসপাতালে নিয়ে যান তিনি।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রাজুর শরীরে ১৭ শতাংশ, শাহজাহানের ৪৫ ও জয়নালের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩ জনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) মুহা. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনে এই দগ্ধের ঘটনা ঘটেছে। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দগ্ধরা হাসপাতালে ভর্তি রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ