রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বিএনপি অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘরের বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে মাস্ক পরা নিশ্চিত হওয়ার নির্দেশনার বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, জীবন ও জীবিকার দুইটিকেই মাথায় রেখে সব সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেমন করোনা সংক্রমণ রোধ করার জন্য লকডাউনের প্রয়োজন, তেমন এ দেশে জীবিকা নির্বাহ করার জন্য কর্মঠ প্রয়োজন। সব দিক বিবেচনা করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির করোনা সংকটে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। তবে ঈদের পর থেকে আবারও কঠোর লকডাউনের ঘোষণা করা হবে বলে তিনি জানান।

টিকার বিষয়ে তিনি বলেন, এখন আর টিকা নিয়ে কোনো সমস্যা নেই। আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের টিকা প্রদান নিশ্চিত করা হবে।

এ সময় মির্জা ফখরুলকে উদ্দেশে করে তিনি বলেন, কোনটা পরিকল্পিত আর কোনটা অপরিকল্পিত এটা তাদের মুখে মানায় না।

যারা রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নিয়ে সীমাহীন ব্যর্থতা দুর্নীতি-অনিয়ম সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনধিকৃত আজকে জনবিচ্ছিন্ন হয়ে আছে তাদের মুখে এই ধরনের নীতি বাক্য কথা মানায় না। এটা বর্তমান প্রধানমন্ত্রী এই ১২ বছরের দেশটাকে আজকের একেবারে অন্ধকার থেকে আলোয় দিয়েছেন। যা সারা বিশ্বে আজ প্রশংসিত হচ্ছে। সঠিক পরিকল্পনার যদি কোনো অমিল থাকতো তাহলে দেশটাকে উন্নয়নের দিকে আজ পিছিয়ে যেত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত বিএনপির নেতারা কোনদিনও পজিটিভ কথা বলেনি, এখনও বলবে না। বিএনপি সব সময় সরকারের সমালোচনা করার জন্য নীতিবাচক কথা ও মিথ্যা-অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা। এটা ছাড়া তাদের আর কোনো কাজ নেই।

এর আগে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনায় কোন ক্রটি আছে কিনা তা ঘুরে দেখেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে উদ্দেশে করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তারা সমর্থন পাবে বলে মনে করছেন। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই জগণের সমর্থন পাওয়া যায় না। জনগণের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করলেই জগণের সমর্থন বৃদ্ধি পায়। সরকারের বিরুদ্ধে অযৌক্তিক কথাবার্তা বলে কোনো লাভ হবে না বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ