রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বেতন বৈষম্য নিয়ে পাইলটদের আপত্তি, আন্দোলনের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটেরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

বেতন বৈষম্য দূর না করলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংস্থার পাইলটদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)।

সংগঠনটি সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান সোমবার বিমান কর্তৃপক্ষকে একটি চিঠি দেন।

সেখান তারা জানান, ৩০ জুলাইয়ের মধ্যে বেতন কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বাইল্যাটারাল এগ্রিমেন্টের বাইরে আর কোনো ফ্লাইট অপারেশন করবেন না।

এ বিষয়ে একটি সংবাদমাধ্যম জানায়, পাইলটরা যদি এগ্রিমেন্টের বাইরে ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই, কাতারের দোহা, সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল বন্ধ হতে পারে।

আন্দোলনের বিষয়ে বাপা প্রেসিডেন্ট ক্যাপ্টেন মাহবুবুর রহমান জানান, ২০২০ সালের মে মাস থেকে বিমানের পাইলটদের বেতন ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কাটার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার এক অফিস আদেশে বিমানের সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিল করা হয়। তবে পাইলটদের বেতন কর্তনের বিষয়টি বহাল থাকে। এরপর থেকেই ক্ষুব্ধ হন তারা।

ওই আদেশে বলা হয়েছে, যেসব ককপিট ক্রুর (পাইলট অন্তর্ভুক্ত) চাকরির বয়স ৫ থেকে ১০ বছর, জুলাই মাসে তাদের বেতন থেকে ৫ শতাংশ এবং যাদের চাকরিকাল ১০ বছর বা এর ঊর্ধ্বে, তাদের ২৫ শতাংশ বেতন কাটা অব্যাহত থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ