বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু খামেনির জানাজায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, গৌরবের ১০৬ বছরে পদার্পণ

৩ মাসের পরিকল্পনার পর হত্যা করা হয় হাইতির প্রেসিডেন্টকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হাইতিতে ঢুকে প্রেসিডেন্টকে হত্যা করতে বিদেশি হিট স্কোয়াডের সদস্যরা তিন মাস ধরে পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে প্রেসিডেন্ট জোভেনেল মইসির (৫৩) ব্যক্তিগত বাসভবনে স্থানীয় সময় গত বুধবার হামলা চালায় একদল বন্দুকধারী। এই আততায়ীদের মধ্যে আমেরিকান নাগরিক দুই হাইতিয়ানও রয়েছেন। তাদের সঙ্গে প্রায় দুই ডজন কলম্বিয়ান এই হত্যাকাণ্ডে অংশ নেন। তারা হাইতিয়ান বংশোদ্ভূত।

তদন্তের দায়িত্বে থাকা হাইতির বিচারিক কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, যে দুই আমেরিকান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে জেমস সোলাগেস তদন্তকারীদের বলেছেন, ইন্টারনেটে কাজের প্রস্তাব পেয়ে এই গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। প্রথমে ভেবেছিলেন বিদেশিদের জন্য দোভাষীর কাজ করতে হবে তাকে। সোলাগেস দাবি করেছেন, তার বিশ্বাস ছিল হামলাকারীরা হাইতির প্রেসিডেন্টকে হত্যা নয়, তাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন।

হাইতির পুলিশের পক্ষ থেকে এর আগে বলা হয়, ২৮ জন বিদেশি তাদের দেশে ঢুকে প্রেসিডেন্টকে হত্যা করেছে। হিট স্কোয়াডের অধিকাংশ কলম্বিয়ার সাবেক সেনা।

এর মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে।

রবিবার হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস সাংবাদিকদের বলেন, ‘এই দলে ২৮ আততায়ী ছিলেন। তাদের ২৬ জন ছিলেন কলম্বিয়ান। তারাই প্রেসিডেন্টকে হত্যার অপারেশনটি চালিয়েছে। আমরা ১৫ কলম্বিয়ান ওই হাইতিয়ান আমেরিকানকে গ্রেপ্তার করেছি। ৩ কলম্বিয়ান নিহত হয়েছে। পালিয়ে আছে আরও ৮ জন।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ