রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

সাগরে লঘুচাপ, সপ্তাহ শেষে হতে পারে বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  সাগরে লঘুচাপ দেখা দেওয়ায় সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানায়, সাগরে লঘুচাপ সৃষ্টির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দুই-তিন দিন থাকবে বলে আভাস পাওয়া গেছে। এরপর শ্রাবণের শুরুতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

সোমবারও পাবনা, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়া, দিনাজপুর ও সৈয়দপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের মধ্যে তাপপ্রবাহে অসহনীয় গরমের অতিষ্ঠ নাগরিক জীবন।

আবহাওয়াবিদ শাহীনুল গণমাধ্যমকে জানান, ‘এটি উড়িষ্যা উপকূলেই উঠে যাবে। নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা নেই। তবে দেশে বিরাজমান তাপপ্রবাহ আরও দুদিন থাকবে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে। এ জন্য ভ্যাপসা গরম অনুভূত হবে।’

মৌসুমী বায়ু এখন ‘কম সক্রিয়’ রয়েছে জানিয়ে তিনি বলেন, ১৫ জুলাইয়ের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সীতাকুণ্ডে ৫৩ মিলিমিটার। এ সময় অনেক জায়গায় হালকা বৃষ্টি রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ