বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার

তেল বাণিজ্য ইস্যুতে ওপেকের সাথে বসছে সৌদি এবং ওমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি এবং ওমানের আগ্রহে আগামী সোমবার এই দুটি দেশ শেষ পর্যন্ত ওপেক এবং এর সহযোগী সংস্থাগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে।

রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যেই মূলত এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্প্রতি তেলের বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এরই সূত্র ধরে বেশ কয়েকবার আলোচনার টেবিলে বসার কথা থাকলেও মহামারী সঙ্কটে সেটি শেষ পর্যন্ত আর ফলপ্রসূ হয়ে ওঠেনি। তবে এবার গালফ দেশগুলো এবং ওপেক এই ব্যাপারে আরো দায়িত্ববান হয়েছে বলে জানা যায়।

সৌদি আরব বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে ওমানকে অনেকটা ওপেক বহির্ভূত ক্ষুদ্র উৎপাদনকারী দেশ হিসেবেই দেখা হয়। ওপেকভুক্ত এবং ওপেক বহির্ভূত দেশগুলো নিয়ে 'ওপেক+ এলাইয়েন্স' গঠন করা হয়েছে। এই সংস্থায় রাশিয়াসহ অন্যান্য জাতি রাষ্ট্রের সংযুক্তি উল্লেখযোগ্য।

সম্প্রতি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে ওপেক+ এলাইয়েন্সের বিবাদের সূত্র ধরে বৈশ্বিক তেল বাণিজ্য সঙ্কটের মুখে পড়ে। ওপেকের সাথে সহযোগী রাষ্ট্রগুলোর এখন পর্যন্ত কোন সমাধান না হওয়ায়, ধারণা করা যাচ্ছে সোমবারের আলোচনয় বৈশ্বিক তেলের বাজার নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করতে যাচ্ছে ওপেক+ এলাইয়েন্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ