বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার

টিকার মিশ্র ডোজকে বিপজ্জনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচির নীতি পরিবর্তন করে মিশ্র টিকা দেয়ার ঘোষণা দিয়েছে। চীনের সিনোভ্যাকের পূর্ণ ডোজ টিকা নেয়ার পরেও কয়েকশ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর টিকা নীতিতে পরিবর্তন এনেছে দেশটি। খবর বিবিসি।

অপর দিকে করোনার টিকার এ মিশ্র ডোজ বা বিভিন্ন কোম্পানির টিকা নেয়াকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। তবে করোনার টিকার মিশ্র ডোজ প্রয়োগের ফলাফল সম্পর্কে কোনো গবেষণা বা তথ্য-প্রমাণ না থাকার কথা উল্লেখ করেছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (১২ জুলাই) এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে সৌম্য স্বামীনাথন জানান, করোনার টিকার মিশ্র ডোজে কিছুটা বিপজ্জনক প্রবণতা রয়েছে। কারণ হিসেবে টিকার মিশ্র ডোজ নিয়ে এখনো সংস্থার কাছে কোনো তথ্য-প্রমাণ নেই বলে জানান এই বিজ্ঞানী।

এদিকে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, প্রথমে চীনের সিনোভ্যাক টিকার একটি ডোজ দেয়ার পর পরবর্তী ডোজে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হবে এবং সিনোভ্যাকের দুই ডোজ টিকা নেয়া স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হবে। এসব স্বাস্থ্যকর্মীকে দ্বিতীয় সিনোভ্যাক ডোজ দেয়ার তিন থেকে চার সপ্তাহ পর তৃতীয় ডোজটি দেয়া হবে।

থাইল্যান্ড এই ঘোষণা দেয়ার পর টিকার মিশ্র ডোজ নিয়ে সতর্ক করে সৌম্য স্বামীনাথন বলেন, নাগরিকেরা যদি টিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে কোন টিকা কখন নেবেন সেই সিদ্ধান্ত নেন, তাহলে দেশে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ