বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু খামেনির জানাজায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, গৌরবের ১০৬ বছরে পদার্পণ

ইরাকে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু বেড়ে ৬৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণের নাসিরিয়া শহরের ইমাম আল-হুসেইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এ ঘটনায় আরও ৬৭ জন আহত হয়েছেন।

ইরাকের ধী কার গভর্নরেটের রাজধানী নাসিরিয়া শহরের এ হাসপাতালে সোমবার রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর আরব নিউজের।

প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে পুলিশ ধারণা করছে, অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হায়দার আল-জামিলি বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে কাজ করছে।

আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ইরাকের সিভিল ডিফেন্স।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি এ ঘটনায় জরুরি বৈঠকে বসেছেন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার নির্দেশ দেন।

ঘটনার তদন্তের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এর আগে এপ্রিলেও কোভিড হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও ১১০ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ