বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার কবর জিয়ারতের মাধ্যমে খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি শুরু খামেনির জানাজায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরাকে করোনা হাসপাতালে আগুনে ৫২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরাকের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫২ জনের বেশি মানুষ মারা গেছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।

সোমবার রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হাসপাতাল ভবনের ভেতরে এখনো তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বলেন, প্রায় ৭০ জন রোগীর ধারণক্ষমতার করোনা ওয়ার্ডের ভেতরে এখনো লোকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালটির বাইরে বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেছেন। তারা কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছেন। ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবৌসি এক টুইটে বলেছেন, ইরাকি জনগণের জীবন রক্ষায় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ এ অগ্নিকাণ্ড। এ ধরনের বিপর্যয়কর ব্যর্থতা অবসানের সময় এসেছে।

গত এপ্রিলে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুনে কমপক্ষে ৮২ জন মারা যান। অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়ে এ আগুন লেগেছিল। ওই ঘটনায় দেশটির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ইরাকে এখন পর্যন্ত ১৪ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চার কোটি নাগরিকের এই দেশে করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ পাওয়া মানুষের সংখ্যা ১০ লাখের মত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ