রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আগের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়: মাওলানা সাইফুল্লাহর অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা আক্রান্ত জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পেজে এক স্টাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা সাইফুল্লাহ বলেন, ‘আল হামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন স্যাচুরেশন লেভেল একশর কাছাকাছি থাকছে। তবে প্রচন্ড কাশি আর শারীরিক দূর্বলতা রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া অন্যসব কমপ্লেইন ইম্প্রুভ হয়েছে। তিনি বলেন, আজ সব পরীক্ষা-নিরিক্ষা হয়েছে। রিপোর্ট ভালো পেলে কালকে হাসপাতাল থেকে ছুটি দিতে পারেন। সংকটের সময় আল্লাহর দয়ায় পেরিয়ে গেছি।’

এর আগে গত ৬ জুলাই মঙ্গলবার এই ইসলামি আলোচক করোনা ভাইরাসে আক্রান্ত হোন। তার করোনা আক্রান্তের বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আলোকিত জ্ঞানের সঞ্চালক ও রাহবার মাল্টিমিডিয়ার সত্বাধিকারী মুফতি সাইফুল ইসলাম। সে সময় মুফতি সাইফুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে তার করোনার কিছু সিনড্রম দেখা দিলে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে করোনা পরীক্ষা করান। রেজাল্ট এলে সেখানে দেখা যায় তার করোনা পজেটিভ।

এদিকে আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তার আগের একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে তাকে বেশ অসুস্থ দেখাচ্ছে। নেটিজেনরা ছবিটি নিজেদের ওয়ালে শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন।

এ প্রসঙ্গে মাওলানা সাইফুল্লাহ লিখেন, ‘নেটের ছবিটি আগের, যেটি হাসপাতাল থেকে বের হওয়া ছবি। যেটি দেখে অনেকেই আতঙ্কিত হয়ে গেছেন। দুপুরে নেট খুলে দেখে আমি সাইফুল্লাহ নিজেই লিখছি (এ লেখা)।

এরপর একটি ছবি দিয়ে তিনি লিখেন, এই ছবি ইচ্ছাকৃত দেওয়া, ভুল বার্তা যেনো না যায়। ছবিটি তুলেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল্লাহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ