শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার ইসলামী আন্দোলনের মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন জুমার দিনের বিশেষ ৪ আমল কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিন শতাধিক বাড়ি; পদদলিতে নিহত ২৪ ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’ 

রাজশাহী মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।

সোমবার (১২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের চারজন, পাবনার একজন, নওগাঁর দুজন ও চাঁপাইনবাবগঞ্জের দুজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২২৯ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৮৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫১৭ জন।’

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৪টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৩ শতাংশ।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ