শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার ইসলামী আন্দোলনের মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন জুমার দিনের বিশেষ ৪ আমল কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিন শতাধিক বাড়ি; পদদলিতে নিহত ২৪ ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’ 

ভারতে সেলফি তোলার সময় বজ্রপাতে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তোলার সময় বজ্রপাতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে কেবল রাজস্থান আর উত্তরপ্রদেশে মারা গেছে কমপক্ষে ৩৭ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও এই সময়ের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

রাজস্থানেও ওয়াচ টাওয়ারে বজ্রপাত

রাজস্থানের জয়পুরের কাছে আমের প্যালেসের ওয়াচ টাওয়ারে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়। টাওয়ারে ওই সময় তারা সেলফি তুলছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

বজ্রপাতের সময় টাওয়ার ও দুর্গের দেয়ালে ২৭ জন ছিলেন। বজ্রপাত হলে ভয়ে তাদের কয়েকজন লাফিয়ে নিচে পড়ে আহত হন।

আমের ছাড়াও রাজ্যে বজ্রপাতে আরও নয়জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সাতজন শিশু বলে জানা গেছে।

উত্তরপ্রদেশে বজ্রপাতের দাপট

উত্তরপ্রদেশের শিকোহাবাদের নাগলা উমর গ্রামে দু’জন কৃষক বজ্রপাতে মারা গেছেন। একটি নিমগাছের নিলে সরাসরি নিম গাছে বাজ পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর একটি গ্রামেও অমর সিং নামে এক কৃষকের মৃত্যু হয়।

এছাড়া প্রয়াগরাজে বজ্রপাতের দাপটে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এই সময়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ