শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার ইসলামী আন্দোলনের মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন জুমার দিনের বিশেষ ৪ আমল কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিন শতাধিক বাড়ি; পদদলিতে নিহত ২৪ ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’ 

ডিপ্রেশন থেকে মুক্তি পেতে সূরা আর রহমানের তেলাওয়াত শোনেন এই শোবিজ তারকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য ফ্যানদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন পাকিস্তান শোবিজ জগতের সাবেক অভিনেত্রী নুর বোখারী।

কিছুদিন আগে নুর বোখারী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ফ্যানদের জন্য একটি প্রশ্ন উত্তর পর্ব রেখেছিলেন। সেখানে ফ্যানরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং অনেক পরামর্শ চান।

প্রশ্নোত্তর পর্বে একজন তাকে জিজ্ঞাসা করেন, যখন আপনি ডিপ্রেশনে যান তখন ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করেন?

ফ্যানের এই প্রশ্নের উত্তরে সাবেক এই শোবিজ তারকা বলেন, যখন আমি ডিপ্রেশনে যাই তখন কারী আব্দুল বাসেত এর তেলাওয়াত করা সূরা আর রহমান শুনি।

তিনি আরো বলেন, আমি সকাল, দুপুর, সন্ধ্যা তিনবেলা সূরা আর রহমান-এর তেলাওয়াত শুনি , এই তেলাওয়াত আমাকে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে সাহায্য করে।

প্রসঙ্গত, ধর্মীয় অনুশাসন মেনে জীবন যাপন করতে শোবিজ জগতকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের এই অভিনেত্রী।

এর আগে  আরো একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব সম্পর্কে তিনি বলেছিলেন, হিজাব শুধুমাত্র একটি আবরণ নয়; বরং তা জান্নাতের চাবি। এ মন্তব্যের পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি ফ্যানদের মাঝে।

সূত্র: ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ