শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার ইসলামী আন্দোলনের মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন জুমার দিনের বিশেষ ৪ আমল কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিন শতাধিক বাড়ি; পদদলিতে নিহত ২৪ ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’ 

খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জনের।

সোমবার (১২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল রোববার বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোর জেলায় ১২ জন, কুষ্টিয়া জেলায় ৯ জন, ঝিনাইদহ জেলায় ৬ জন, চুয়াডাঙ্গা জেলায় ৩ জন, বাগেরহাট জেলায় দুজন এবং সাতক্ষীরা, নড়াইল ও মাগুরা জেলায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গা জেলায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৯২ জন।

আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪১জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ১০৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ