রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

করোনার টিকা নেবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের টিকা নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করেছেন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানিয়েছেন।

তিনি জানান, গত ৮ই জুলাই (বৃহস্পতিবার) রেজিস্ট্রেশন করা হয়। টিকার স্থান হিসেবে উলে­খ করা হয়েছে মহাখালী ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল। তবে এখন পর্যন্ত টিকা নেওয়ার তারিখ জানানো হয়নি। এসএমএস পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যাপক জাহিদ আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের বয়োজ্যেষ্ঠ নাগরিক, জনপ্রিয় রাজনৈতিক নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী। তাঁকে হাসপাতালে নেওয়াটা সমস্যার বিষয়। উনি কোথাও গেলে জনমানুষের ব্যাপক সমাবেশ ঘটে। সেক্ষেত্রে তার বাসায় টিকা দেয়ার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেন।

তিনি জানান, খালেদা জিয়া হৃদরোগ, কিডনি, ফুসফুসের নানা জটিলতায় ভুগছেন। তার অবস্থা আগের মতোই। চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

গত ১৪ই এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। প্রথম তিন সপ্তাহ তাঁর গুলশানের বাসভবনে চিকিৎসা চলে। পরে জটিলতা দেখা দিলে তাঁকে ২৭শে এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডের অধীনেই চিকিৎসা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ