বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় মাদরাসার মুহতামিমের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি ইসলামী আন্দোলনের নেতা মাকসুদুর রহমানের ইন্তেকাল, শোক প্রকাশ শনিবার বেফাক ও হাইআ'র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের বিক্ষোভ, ভাংচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) বন্দিদের মধ্যে বিক্ষোভের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সেখানে অবস্থানরত 'বন্দি'রা ব্যাপক ভাংচুর করেছে।

কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন গণমাধ্যমকে জানান, বেশ কিছু দিন ধরে কেন্দ্রে প্রত্যেক বন্দিদের জন্য দৈনিক ৭২ টাকা করে খাদ্যের বরাদ্দ দাবি তুলে আসছিল। তাছাড়া কেন্দ্রেটিতে আলাদা আলাদা রুমে সিনিয়র-জুনিয়র ভেদে খাদ্য সরবরাহ ও সুযোগ-সুবিধার দাবি তুলেছিল। সেই দাবিতে শনিবার সাড়ে ১১ টার দিকে বন্দিদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। পরে কেন্দ্রের আনসার সদস্যরা বিক্ষোভ বন্ধে অভিযান চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যশোর জেলা পুলিশের শতাধিক সদস্য অভিযানে অংশ নেয়।

এদিকে ঘটনাস্থলে একাধিক কর্মকর্তার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। রয়েছেন ম্যাজিস্ট্রেটও। পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন বন্দি কিশোরের হত্যা ও ১৫ জনের আহত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল। একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। ফলে কেন্দ্রে বার বার এমন অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ