বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭


ইরাকে এবার মার্কিন সেনাবাহিনীর গাড়িবহরে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে মার্কিন সেনাবাহিনীর একটি গাড়িবহরে হামলা হয়েছে। ইরাকের পশ্চিমের আল আনবার প্রদেশে গত শুক্রবার এ হামলা হয়েছে।

তবে এখন পর্যন্ত নতুন এ হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। খবর মেহের নিউজের।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিকঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে।

ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সে দেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সে দেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকিও এর আগে ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ