বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

স্পেশাল ট্রেনে ঢাকায় আনতে গরুপ্রতি ভাড়া লাগবে ৫৯২ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা (তেজগাঁও) রুটে চালু করা হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস।

আগামী ১৭ থেকে ১৯ জুলাই এ ট্রেন চলবে। চলতি বছরের ২৭ মে চালু হওয়া ম্যাংগো স্পেশাল ট্রেনে ওয়াগন (পণ্যবাহী বগি) জুড়ে দিয়ে পশু পরিবহন করা হবে। ক‌্যাটল স্পেশাল ট্রেনে প্রতিটি গরুর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা।

শনিবার (১০ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক‌্যাটল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গতকাল শুক্রবার (৯ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনকে চিঠির মাধ্যমে জানানো হয়। এখন ট্রেনে পশু পরিবহনের প্রস্তুতি চলছে। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছাড়বে। রাত আড়াইটা থেকে পৌনে ৪টার মধ্যে তেজগাঁওয়ে পৌঁছাবে। ফিরতি ট্রেন ভোর ৫টায় তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেবে।

তিনি আরও জানান, এ ট্রেনে করে ঢাকায় গরু পাঠাতে আগ্রহী ব‌্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইতোমধ্যে অনেকেই এ ট্রেন ব্যবহারে আগ্রহ দেখিয়েছেন। ১৭ জুলাই ক‌্যাটল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত হলেও এর আগেই যদি ব্যবসায়ীরা ওয়াগন বুক করেন, তাহলে ওয়াগন এনে ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। পর্যাপ্ত বুকিং না হলে ট্রেনের সূচি বাতিলও করা হতে পারে। বুকিং ছাড়া ক‌্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ