বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কুমিল্লায় মাদরাসার মুহতামিমের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি ইসলামী আন্দোলনের নেতা মাকসুদুর রহমানের ইন্তেকাল, শোক প্রকাশ শনিবার বেফাক ও হাইআ'র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী

লকডাউনে কাজ না থাকায় অনেকে ডাকাতিতে জড়িয়ে পড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লকডাউনে কাজ না থাকায় ডাকাতিতে জড়িয়ে পড়ছে বেশ কয়েকটি চক্র। লকডাউনের সুযোগে স্বল্প সময়ে অধিক লাভের আশায় তৎপর হয়ে উঠেছে কর্মহীন অনেকে।

রাজধানীতে ডাকাতিতে জড়িত তিনটি চক্র রয়েছে। দুটি চক্রকে আইনশৃঙ্খলা বাহিনী ধরলেও আর একটি চক্রের সন্ধান কাজ করছে তারা। মিরপুর বেড়িবাঁধে একটি ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে এসব তথ্য পায় পুলিশ।

আজ শনিবার (১০ জুলাই) বিকালে মিরপুর উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ৬ জুলাই রাতে শাহআলী থানাধীন চিড়িয়াখানা লেকের দক্ষিণে এইচ ব্লক এর সামনে মুরগি বোঝাই একটি পিক-আপ ভ্যান আটকে মুরগি বোঝাই পিক-আপ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ৯ জুলাই কেরানীগঞ্জ কলাতিয়া বাজার এলাকা থেকে তা উদ্ধার করা হয়।

এসময় ডাকাতিতে জড়িত হৃদয়, সোহেল রানা এবং রায়হানকে গ্রেফতার করা হয়। ডাকাতির ঘটনার ব্যবহৃত একটি পিক-আপ জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক-আপ, একটি মোবাইল ফোন নগদ টাকা উদ্ধার করা হয়। পিক-আপ এর মালিক ও চালক রায়হান এরই মধ্যে এ ঘটনার দায় স্বীকার করেছে।

তৈমুর রহমান আরও বলেন, লকডাউনকে কেন্দ্র করে অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে। যেকোনও ধরনের অপতৎপরতা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। লকডাউন কেন্দ্রিক নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রাতে বেড়িবাঁধ এলাকাটি অপরাধপ্রবণ হয়ে পড়ে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে পুলিশের কর্মকর্তা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। লকডাউনকে কেন্দ্র করে রাতেও আমাদের চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারুসসালাম জোনের সিনিয়র পুলিশ সুপার মিজানুর রহমান, শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান, শাহ আলী থানার পরিদর্শক তদন্ত মেহেদী হাসান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ