শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

করোনার ছুটিতে মাত্র ছয় মাসে ইবি শিক্ষার্থীর কোরআন হিফজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাপী চলছে মহামারী করোনা। করোনাকালীন অবসরকে কাজে লাগিয়ে মাত্র ছয় মাসে কোরআন হিফজ সম্পন্ন করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জালাল উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ওই বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম সিদ্দীকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জালালের কোরআন হিফজের সংবাদ প্রকাশের পর বহু মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে। মোহাম্মদ জালাল উদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৫তম অবস্থানে ছিলেন।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ রয়েছে। অখণ্ড এই অবসরকে কাজে লাগাতে কোরআন হিফজ শুরু করেন এবং মাত্র ছয় মাসে তিনি পুরো কোরআন হিফজ শেষ করেন।

বর্তমানে তার বয়স ২১ বছর। এত অল্প সময়ে কোরআন হিফজ করে জালাল উদ্দিন যেমন মেধার স্বাক্ষর রেখেছেন, তেমনি তিনি প্রমাণ করেছেন, সদ্বিচ্ছা থাকলে যেকোনো বয়সে কোরআন হিফজ করা সম্ভব।

ড. সাইফুল ইসলাম সিদ্দীকী বলেন, ‘করোনা মহামারির শুরুতে আমি ছাত্রদের পড়াশোনার প্রতি, যারা কোরআন পড়তে জানেন না তাদের কোরআন তিলাওয়াত শেখার এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটি করে পাঠ্যগ্রন্থ রচনার আহ্বান জানাই। আমার আহ্বানে আর কেউ সাড়া দিয়েছেন কি না জানি না। কিন্তু আমার স্নেহাস্পদ ছাত্র জালাল উদ্দিন আমার আহ্বানে সাড়া দিয়ে আল-কোরআনের হাফেজ হয়েছেন।’

তিনি জালালের জন্য দোয়া চেয়ে বলেন, ‘দেশবাসীর কাছে হাফেজ জালালের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা তাঁকে যেন প্রকৃত কোরআন গবেষক হিসেবে কবুল করে নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ