রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চান জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যপণ্যের কারখানায় আগুনে পুড়ে অসংখ্য মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। একইসঙ্গে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ জুলাই) এক শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগুনে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। চলমান মহামারির মধ্যে আগুনে পুড়ে একসঙ্গে এতো মানুষের নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না।

এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান জাপা চেয়ারম্যান।

উল্লেখ্য, হাশেম ফুডস লিমিটেডের ৭তলা ভবনের নিচ তলার একটি ফ্লোরে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে।

একপর্যায়ে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই স্বপ্না রানী ও মিনা আক্তার নামে দুই নারী শ্রমিক নিহত হন। শুক্রবার দুপুর পর্যন্ত কারখানার ভেতর থেকে ৪৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ