বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

নোয়াখালীতে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৯৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৩০৩ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জে ৫৩ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ১৫ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২০ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৩ শতাংশ।

শুক্রবার (৯ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মুহা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, সুবর্ণচরে ১৪ জন, হাতিয়াতে ২ জন, বেগমগঞ্জে ২৬ জন, সোনাইমুড়ীতে ৭ জন, চাটখিলে ১২ জন, সেনবাগে ৯ জন, কোম্পানীগঞ্জে ২৭ জন, কবিরহাটে ২৪ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ২ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৩৯৯ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬৬ জন ও আইসোলেশনে রয়েছেন ১৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ