শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

হাসপাতালে শয্যা ও অক্সিজেন বাড়ানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ও শয্যা সংখ্যা বাড়াতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সকল বিভাগ ও জেলার সাথে ভিডিও কনফারেন্সিং এই নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, করোনার উপসর্গযুক্ত ব্যক্তিরা অবশ্যই ঘরে থাকুন। প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশও প্রদান করেন মুখ্য সচিব।

এদিকে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২০১ জন করোনায় মারা গিয়েছে এবং ১১ হাজার ১৬২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

দেশে এখন পর্যন্ত ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৫ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ