সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাসিক কাবার পথের সম্পাদক মাওলানা সাইফুদ্দিন ইয়াহইয়া আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

মাসিক কাবার পথে ও সাপ্তাহিক ইসলাহ পত্রিকার সম্পাদক মাওলানা সাইফুদ্দিন ইয়াহইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার জানাজা ও দাফন কাফনের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

আজ (৮ জুলাই) বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মাওলানা সাইফুদ্দিন ইয়াহইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন। এছাড়াও জমিয়তে তালাবায়ে আরাবিয়া-এর তিনবারের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি ঢাকা আলিয়া থেকে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এ অনার্স এম এ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী ছাত্র ছিলেন।

১৯৯৩ সালের অক্টোবর মাস থেকে মাসিক কাবার পথে ও ২০০১ সাল থেকে সাপ্তাহিক ইসলাহ পত্রিকা বের করেন মাওলানা সাইফুদ্দিন ইয়াহইয়া।

মাওলানা সাইফুদ্দিন ইয়াহইয়া অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বন্ধু ও সহকর্মীরা।

আরো পড়ুন: হারিয়ে যাওয়া পাঁচটি মাসিক পত্রিকা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ