বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ

মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়ার ইন্তেকালে ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতী ফয়জুল্লাহর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাবেক যুগ্ম মহাসচিব ও মাসিক কাবার পথে’র সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়া রহ. একজন গবেষক আলেম, লেখক ও সম্পাদক ছিলেন। বাংলা সাহিত্যে তাঁর অবদান অতুলনীয়। পাশাপাশি তিনি ইসলামী রাজনীতির অঙ্গনেও পরিচিত মুখ ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন। রাজপথে দেশ, জাতি ও ইসলামের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

মুফতী ফয়জুল্লাহ আরও বলেন, মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়ার ইন্তেকালে জাতি একজন গুণী ও বিদ্বান আলেম আলেমকে হারালো। যার শূন্যতা সহজে পূরণীয় নয়।

তিনি বলেন, বন্ধুপ্রতীম এই আলেমের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি, মরহুমের পরিবার, আত্মীয়, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহর শাহী দরবারে কায়মানোবাক্যে দোয়া করছি- হে আল্লাহ! আপনি আপনার প্রিয় আলেম বান্দাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমীন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ