বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন।

এর আগে বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৭৩৩ জন। এর আগে মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে টানা দুদিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ পাঁচ হাজার ২৮ জনের।

এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি সাত লাখ মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ