শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

বিদেশে পড়া শিক্ষার্থীদের দ্রুত টিকা দিতে অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশগামী শিক্ষার্থীদের দ্রুত করোনার টিকা দিতে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই অনুরোধ করে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ তার কার্যালয়ে এ কথা জানান।

শিক্ষার্থীদের টিকাদানের তারিখ এগিয়ে আনতেও পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করেছে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বিদেশ যাওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেছেন এমন শিক্ষার্থীদের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা করতে আজ স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠিয়েছি।

তিনি আরও বলেন, এ ইস্যুতে টিকা দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় দেখতে হচ্ছে। চীনের নির্দেশনায় বলা আছে, সিনোফার্মের টিকা নিয়ে সে দেশে যেতে হবে।

এ নিয়ে বাংলাদেশের সম্মতি আছে। চীনের টিকাও রয়েছে। আবার যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপসহ পশ্চিমের অনেক দেশেই সিনোফার্মের টিকার অনুমোদন দেয়নি। সেখানে আমাদের সীমাবদ্ধতা আছে। শুধু ফাইজার ও মডার্নার টিকা সেখানে প্রযোজ্য হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ