শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

বাংলাদেশ থেকে অনির্দিষ্টকাল ফ্লাইট নিষিদ্ধ করল ওমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ মোট ২৪টি দেশ থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট নিষিদ্ধ করেছে ওমান।

ওমান সরকারের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার পিটিআই জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ থাকবে।প্রতিবেদনে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তালিকায় দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তানের নাম দেখা গেছে। বাকি দেশগুলোর মধ্যে আছে যুক্তরাজ্য, তিউনিসিয়া, লেবানন, ইরান, ইরাক, লিবিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, সুদান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিল।

বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে যাত্রী পরিবহনে ওমান সেই ২৪ এপ্রিল প্রথম নিষেধাজ্ঞা জারি করে। এখন আরও কয়েকটি দেশ যুক্ত করে অনির্দিষ্টকালের জন্য করা হল। বুধবার দেশটিতে ১ হাজার ৬৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত ২ লাখ ৮০ হাজার ২৩৫ জন।

নতুন রোগটিতে ওমানে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫৬ জন মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ