শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

কাশ্মীরে দুই নিরীহ যুবককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

স্বাধীনতাকামী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগ এনে কাশ্মীরে দুই নিরীহ যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় দখলদার বাহিনী। তবে সেই ২ যুবককে মিথ্যা অভিযোগে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

কাশ্মীরের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের দখলদার বাহিনী কাশ্মীরের কুপওয়ারা জেলায় সার্চ অভিযান চালায়। এ সময় তারা অনুমতি ছাড়া কাশ্মীরিদের বাড়িঘরে প্রবেশ করে। ঘরের চার দেয়ালে থেকেও কাশ্মীরি নারীরা নিরাপদে বসবাস করতে পারছেন না এর মাধ্যমে বিষয়টি আবারো  স্পষ্ট হল।

এই অভিযান চালানোর সময় দুই যুবকের ওপর স্বাধীনতাকামীদের সাথে জড়িত থাকার অভিযোগে গুলি করে হত্যা করে ভারতীয় বাহিনী।

ভারতীয় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে,  নিহত ২ জনের একজন একজন হিজবুল মুজাহিদীন-এর কমান্ডার ছিলেন, সংঘর্ষের সময় তিনি নিহত হন।

তবে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের অভিযোগ মিথ্যা, তারা অন্যায় ভাবে দুই যুবককে ধরে নিয়ে যাওয়ার পর বিচারবহির্ভূতভাবে তাদেরকে শহীদ করেছেন।

সূত্র: এক্সপ্রেস নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ