শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

কঠোর লকডাউনে ঢাকায় ১১০২ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধের সপ্তম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ১ হাজার ১০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। মোবাইল কোর্টে ২৪৫ জনকে ১লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এডিসি ইফতেখায়রুল আরও জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।

বিধিনিষেধের শুরুতে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জন, তৃতীয় দিনে ৬২১ জন, চতুর্থ দিনে ৬১৮ জন, পঞ্চম দিনে ৫০৯ ও ৬ষ্ঠ দিনে ৪৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে অন্যান্য বাহিনীর সঙ্গে র‌্যাবও মাঠে কাজ করছে। রাজধানীতে বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি বলেন, লকডাউনের প্রথমদিন থেকেই র‌্যাবের সবগুলো ব্যাটালিয়নের সদস্যরা রাতদিন মানুষকে ঘরে রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ সর্বোপরি মানুষ যেন ঘর থেকে বের না হয় সে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ