শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর গাড়ি বহরে তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে গতকাল আল-আনবার প্রদেশের সাক্বলাভিয়া এলাকা পার হওয়ার সময় গ্লোবাল এন্টি-আইএস জোটের লজিস্টিকাল সাপোর্ট বহনকারী গাড়ি বহরে তিনটি বোমা বিস্ফোরণ হয়েছে। এর ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

এই নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে বোমাগুলির বিস্ফোরণের ফলে কনফয়টির একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর চালক আহত হয়েছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র মতে, এই কাফেলা মার্কিন জোটের সরঞ্জামগুলি ইরাকি সামরিক বাহিনীর কাছে নিয়ে যাচ্ছিল।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সাম্প্রতিক মাসগুলিতে ইরাক থেকে বিদেশী সেনা প্রত্যাহারের আহ্বানকারী সশস্ত্র দলগুলি মার্কিন জোটকে বারবার লক্ষ্যবস্তু করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ