শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

১০০ বছরেও তালেবানের কাছে আত্মসমর্পণ করব না: আফগান প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবান যদি মনে করে আমরা আত্মসমর্পণ করব তাহলে আগামী ১০০ বছরেও তাদের সে আশা পূরণ হবে না।

প্রেসিডেন্ট আশরাফ গনি মন্ত্রিপরিষদের বৈঠকে জোর দিয়ে বলেছেন, আত্মসমর্পনের কোনো ঘটনা ঘটবে না বরং এখন শক্তিমত্তা, প্রত্যয় ও জাতীয় সংহতি’ প্রদর্শনের সময় এসেছে। তিনি বলেন, সকল রক্তপাত ও জানমালের ক্ষয়ক্ষতির দায়ভার তালেবানকে বহন করতে হবে।

এদিকে আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ার দেশটির সরকার অন্তত ৮০ জেলার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। যদিও তালেবান দাবি করেছে তারা ১৫০টির বেশি জেলা দখল করেছেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে বলেন, এসব জেলার কোনো কোনো জেলা তালেবানরা জোর করে দখল করেছে এবং কোনো কোনো জেলা থেকে সরকারি সেনাদের ‘কৌশলগত কারণে’ সরিয়ে আনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ