রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানের কারণে দেশে করোনা বিপর্যয়: মান্নার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করে বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের কারণে দেশ করোনায় বিপর্যস্ত হয়েছে।

বুধবার বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এপ্রিল মাসে আমরা সন্দেহ প্রকাশ করে বলেছিলাম, দুই অনুষ্ঠানের প্রভাবে দেশ বিপর্যয়ের মুখোমুখি হবে। দুই মাস পর সেই সন্দেহই বাস্তবে রূপান্তরিত হয়েছে।

লিখিত বক্তব্যে মান্না আরও বলেন, ‘জানুয়ারি মাসে দেশে করোনার ইউকে এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট পাওয়া গেলেও তা জানানো হয়েছিল মার্চ মাসে। এর মধ্যে দেশে অনেকগুলো তথাকথিত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। মার্চ মাসের শুরুতেই করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা গেলেও মার্চের শেষ দুই সপ্তায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান জাঁকজমকভাবে পালন করার জন্য সরকার অন্যান্য ক্ষেত্রে কোনো কথা বলেনি। মূলত এই দুইটি অনুষ্ঠানই এই জাতিকে করোনার ভয়ংকর ঝুঁকির সামনে ফেলে দিয়েছিল, যার খেসারত দিচ্ছে পুরো দেশ।’

তিনি বলেন, ‘যার ফলশ্রুতিতে এখন দেশে এক দিনে ১১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত এবং দেড় শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই মানুষগুলোর জীবনের চেয়ে কি ওই দুটো অনুষ্ঠান পালন বেশি গুরুত্বপূর্ণ ছিল?’

টিকার অনিশ্চয়তা নিয়ে মান্না বলেন, ‘এখনো পর্যন্ত টিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দেশ। হার্ড ইমিউনিটির জন্য দেশের ১৩ কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। অথচ কয়েক লাখ টিকার ব্যবস্থা করেই সরকারের অথর্ব স্বাস্থ্যমন্ত্রী গলাবাজি শুরু করেছেন।’

মান্না দাবি করেন, ‘অবস্থা দেখে যা বোঝা যাচ্ছে, তাতে এই সরকার ক্ষমতায় থাকলে আগামী বছরের মধ্যেও ১৩ কোটি তো দূরের কথা, ৩ কোটি মানুষকেও করোনা টিকা দেওয়া সম্ভব হবে না।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ