শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

বিধিনিষেধ না মানায় গাইবান্ধায় ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধায় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ১৩টি দোকানে মোট ১১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের স্টেশন রোডের পাল ম্যানশন স্বর্ণের মার্কেটে এবং পৌরপার্ক সংলগ্ন সমবায় মার্কেটের নিচ তলায় স্বর্ণের দোকানে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন গাইবান্ধা সদরের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান। এসময় তিনি লকডাউনে দোকান খোলা রাখা এবং বাসা থেকে বাইরে বের হওয়ার কারণে সমবায় মার্কেটের ৪টি স্বর্ণ দোকানের মালিক ও কর্মচারীকে ছয় হাজার টাকা এবং পাল ম্যানশন স্বর্ণের মার্কেটে একই অভিযোগে ৯টি দোকানের মালিক ও কর্মচারীকে পাঁচ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

ব্যবসায়ীদের সতর্ক করে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান বলেন, পরবর্তী সময়ে একই রকম অপরাধ করলে জরিমানার পরিবর্তে জেল দেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ