শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

খেলাফত মজলিসের নেতা মাওলানা মোহাম্মদ মুসার ইন্তকালে নেতাকর্মীদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট আলেম অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুসা আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বার্দ্ধক্যজনিত অসুস্থতার কারণে কয়েক সপ্তাহ যাবৎ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ বহুগুনগ্রাহী রেখে যান।

কনকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ মুসা কর্মজীবনে কনকদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি বাউফল ছালেহিয়া ফাজিল মাদাসায়ও অধ্যাপনা করেন। তিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ছিলেন। তিনি বাউফল উপজেলা জমিয়াতুল মোদাররেছিনের সভাপতি ছিলেন। মরহুমের লাশ এ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ী পটুয়াখালীর বাউফলের কনকদিয়ায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হবে।

খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুসার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুসা দক্ষিণ বঙ্গের একজন প্রথিতযশা আলেম ছিলেন।

তিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের একজন সাবেক সদস্য ছিলেন। দ্বীনী শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। দ্বীনের প্রচার প্রসার ও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

প্রদত্ত শোক বাণীতে নেতৃদ্বয় অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুসার রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ ছাড়া মরহুম অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুসার মৃত্যুতে খেলাফত মজলিস পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম ও সাধারণ সম্পাদক এডভোকেট হেলাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ